কীভাবে ব্যবহার করবেন নতুন ফিচার শিডিউল ই-মেইল

পনেরো বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেশ কিছু পরিবর্তন এনেছে গুগল। এর মধ্যে জনপ্রিয় ই-মেইল অ্যাপ ‘ইনবক্স’ বন্ধ করে দিয়েছে। আবার নতুন যুক্ত করেছে শিডিউল ই-মেইল। এর মাধ্যমে নির্দিষ্ট সময় উল্লেখ করে অগ্রিম ই-মেইল পাঠানো যাবে। সেট করে দেওয়া সেই সময়ই ই-মেইলটি পাবে গ্রহীতা। অগ্রিম ৪৯ বছর পর্যন্ত যে কোনো সময়ে এই শিডিউল ই-মেইল পাঠানো যাবে। 

এখন দেখে নিই, কীভাবে শিডিউল ই-মেইল পাঠাবেন-

১. সেন্ড বাটনের পাশেই ড্রপডাউন অ্যারো চিহ্নে যান

২. অ্যারো চিহ্নে ক্লিক করুন, সেখানে 'শিডিউল সেন্ড' অপশন পাবেন, এতে ক্লিক করুন

৩. এখন তারিখ ও সময়ের একটি মেন্যু আসবে। কখন এই মেইল পাঠাবেন সেটি সেট করে দিন এতে। এরপর ‘শিডিউল সেন্ড’ অপশনে ক্লিক করে দিন।

৪. এরপর নিচে বাম দিকে একটি ম্যাসেজ বক্স আসবে। যাতে আপনি ই-মেইলটি দেখে নিতে পারবেন এবং ‘আন্ডু’ করতে পারবেন। অতএব মেইলটি সংশোধন করে নেওয়ারও সুযোগ থাকছে।

যদি মোবাইলে জি-মেইল অ্যাপস ব্যবহার করেন। এ ক্ষেত্রে শিডিউল ই-মেইল পাঠাতে হবে ভিন্নভাবে।

১. ওপরের ডান কোনায় তিনটি ডট দেখতে পাবেন।

২. ডটে ট্যাপ করুন। সেখানে দেখতে পাবে 'শিডিউল সেন্ড'

৩. এরপর তারিখ ও সময়ের একটি মেন্যু আসবে।

৪. ‘শিডিউল সেন্ড’ অপশনে ক্লিক করুন। এরপর নিচে বাম কোনায় একটি ম্যাসেজ বক্স আসবে। এর মাধ্যমে আপনি মেইলটি দেখে নিতে পারবেন। চাইলে 'আন্ডু' করে সেটি ফিরিয়েও নিতে পারেন।

আপনি যদি মেইলটি না পাঠাতে চান, চাইলে সেটি সহজেই মুছে ফেলতে পারবেন। তখন মেইন মেন্যুতে গিয়ে শিডিউলড অপশনে ক্লিক করুন। আপনার শিডিউল মেইলটি খুঁজে বের করুন। সেখানে গিয়ে 'ক্যানসল সেন্ড' সিলেক্ট করে দিন।