মেষ: সংসারে অধিক ব্যয় হেতু ঋণ গ্রহণ করার পরিস্থিতি আসবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
বৃষ: উপার্জন আশানুরূপ না হলেও অন্যের ওপর নির্ভরতা এড়িয়ে চলুন। যদি বন্ধুদের সহযোগিতা পাওয়া যায়, তবে অর্থনৈতিক সংকট কাটানো সহজ হবে।
মিথুন: ব্যবসায় উন্নতির যোগ আছে। ব্যক্তিগত স্বার্থে বন্ধুরা প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে পারে। স্বাস্থ্যের জন্য ব্যয় বাড়বে।
কর্কট: কর্মে ব্যস্ততা বাড়বে। সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে বৈরিতা দেখা দেবে। প্রশাসনের সহযোগিতায় পাওনা টাকা আদায় করা সম্ভব হবে।
সিংহ: কর্মে আয় বাড়বে। দীর্ঘ ভ্রমণের যোগ আছে। রাজনৈতিক কর্মসূচিতে যোগদান না করা ভালো।
কন্যা: রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা আছে। শত্রুরা হীনবল হয়ে পড়বে। কাজে অতৃপ্তি দেখা দেবে।
তুলা: ভ্রমণে ব্যয় বাড়বে। বৈদেশিক বাণিজ্যে পুঁজি লগ্নি হতে পারে। আত্মীয় শত্রু হিসেবে দেখা দেবে।
বৃশ্চিক: সরকারি চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে। আয় সন্তোষজনক থাকবে।
ধনু: কর্মে উন্নতির যোগ আছে। রোগভোগে নিজে কাজ করার ক্ষমতা হ্রাস পেতে পারে। স্ত্রীর সহযোগিতা পেলেও খরচ বাড়বে।
মকর: কাজের উন্নতির জন্য আত্মীয়র সহযোগিতা প্রয়োজন হবে। বন্ধুদের জন্য ব্যয় বাড়বে। বিদেশ ভ্রমণ শুভ।
কুম্ভ: আত্মীয়র সহযোগিতায় জমি ক্রয় সহজ হবে। স্ত্রীর আয় বাড়বে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
মীন: দ্বন্দ্বের ফলে অংশীদার অথবা স্ত্রী আদালতে যেতে পারে। আয় বাড়বে। কিন্তু রোগশোকে মানসিক যন্ত্রণায় ভুগবেন।