এআইবিএলের নতুন ডিএমডি শফিকুর রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে (এআইবিএল) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. শফিকুর রহমান। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের (আইবিবিএল) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন মো. শফিকুর রহমান। দীর্ঘ প্রায় ৩৪ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকের সদরঘাট, ফার্মগেট ও লোকাল অফিসের ম্যানেজার এবং সিলেট ও ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান ছাড়াও আইসিটি উইং, ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে পেশাগত ডিগ্রি হিসেবে ডিএআইবিবি এবং ডিপ্লোমা ইন ইসলামী ব্যাংকিং অর্জন করেন। বিজ্ঞপ্তি