রুচি এক্সপ্লোর লিমিটলেস ব্লগ সাইট উদ্বোধন

উন্মোচন হয়েছে রুচি এক্সপ্লোর লিমিটলেস ব্লগ সাইট। উদ্বোধন করেছেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিওও পারভেজ সাইফুল ইসলাম। গত বুধবার রাজধানীর একটি হোটেলে এই ব্লগ সাইট উদ্বোধন করেন তিনি। ভ্রমণবিষয়ক লেখা, ছবি, ভিডিও, বিভিন্ন পর্যটন এলাকার পরিচিতি, যাওয়া-আসা-থাকার সুযোগ-সুবিধা, সম্ভাব্য খরচ ও দায়িত্বশীল ভ্রমণের খুঁটিনাটি নিয়ে এই ব্লগ।

ব্লগ সাইট উদ্বোধন অনুষ্ঠানে ‘বাংলাদেশের সৌন্দর্যে হারিয়ে যাওয়া’র আহ্বানে সূচনা হয় রুচি বিউটিগ্রাম প্রতিযোগিতার দ্বিতীয় আসর। এই প্রতিযোগিতার বিচারক হিসেবে আছেন আলোকচিত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাওজাল, আলোকচিত্রী জি এম বি আকাশ ও ভ্রমণবিষয়ক লেখক তারেক অণু। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিপণন-প্রধান ইমতিয়াজ ফিরোজ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এম এ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি