বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে ফলের আড়তে মেলেনি কোনো ফরমালিন। গতকাল ঢাকার মিরপুর ১০-এ ফলের আড়ত এবং মিরপুর ১-এ জি-মার্ট, আগোরা সুপার শপ ও প্রিন্স বাজারে অভিযান চালিয়ে ২০টি বিভিন্ন রকম ফলের নমুনা পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়নি। এ ছাড়া অভিযানে বিএসটিআইর লাইসেন্স ব্যতিরেকে পানি বিক্রি ও বিতরণ করায় আরা ড্রিংকিং ওয়াটার কোম্পানির পানির লাইন বিচ্ছিন্নসহ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।