ধর্ষণ ও নির্যাতনের শাস্তি দাবিতে নড়াইলে মানববন্ধন

নুসরাতসহ সব ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শিশুদের সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) নড়াইল জেলা শাখার উদ্যোগে শহরের শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে নড়াইল-ঢাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি আসলাম খান লুলু, শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)-এর নড়াইল জেলা শাখার সভাপতি রানা মোল্লা প্রমুখ ।

বক্তারা বাংলাদেশের সব শিশুর পক্ষ থেকে দেশে নুসরাতসহ অন্য শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধসহ ঘটনার জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।