পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা এবং কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ২ পয়সা। আগামী ২৬ জুন রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মে।