লঙ্কা দলে রদবদল

২০১৯ বিশ্বকাপ দল যেন ঢেলে সাজিয়েছে শ্রীলঙ্কা। নিয়মিত পাঁচ ক্রিকেটারের জায়গায় কপাল খুলেছে ওয়ানডেতে অনুপস্থিত চারজনের। তবে সব ছাপিয়ে গেছে লঙ্কান অধিনায়কের নাম ঘোষণা। দলে থাকা লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস বা থিসারা পেরেরাদের বাদ দিয়ে দ্বিমুথ করুনারতেœকে নেতৃত্ব দেওয়া হয়েছে। এই ওপেনার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে। মাঝের চার বছরে একটি ওয়ানডেও খেলেননি শ্রীলঙ্কার ২০১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক। এছাড়া গত অক্টোবরে লঙ্কানদের নেতৃত্ব দেওয়া দিনেশ চান্দিমাল সুযোগ পাননি বিশ্বকাপ একাদশে। এছাড়া নিয়মিত ওপেনার ধানুশকা গুনাথিলাকা, অভিজ্ঞ উপুল থারাঙ্গা, অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া ও মারকুটে উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলাও বাদ পড়েছেন। তাদের বদলে সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে, মিলিন্দা সিরিবর্ধনে ও জীবন মেন্ডিস, লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে। এ চার ক্রিকেটার ২০১৭ থেকে শ্রীলঙ্কার ওয়ানডে দলে উপেক্ষিত।

শ্রীলঙ্কা দল : দ্বিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, আভিশকা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গ লাকমল।