কাজে ব্যস্ততা, আলসেমি বা ওজন কমানোর জন্য অনেকেরই খালি পেটে ঘুমানোর অভ্যাস। তবে এ অভ্যাস শারীরিক বিপর্যস্ততা নিয়ে আসতে পারে যে কারও জন্য, এমনকি ঘটাতে পারে মৃত্যুও। আসুন জেনে নিই, খালি পেটে ঘুমালে শরীরে কী কী প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
পুষ্টির অভাব
রাতে না খাওয়ার ফলে শরীরে পুষ্টির ঘাটতি সৃষ্টি হয়। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, শরীরে ম্যাগনেশিয়াম, ভিটামিন বি১২ ও ভিটামিন ডি থ্রি প্রয়োজন। কিন্তু কেউ নিয়মিত রাতে না খেয়ে থাকলে এসবের ঘাটতি তৈরি হয়। ফলে অপুষ্টিতে ভুগবেন তিনি।
মেটাবলিজমের ক্ষতি
রাতে খাওয়ার অভ্যাসে মেটাবলিজম ক্ষতিগ্রস্ত হবে। এতে ইনসুলিন লেভেল নষ্ট হবে। যা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন।
এ ছাড়া কোলেস্টেরল ও থাইরয়েড লেভেলেও নেতিবাচক প্রভাব পড়ে এর। মূলত সময়ানুযায়ী ঠিক খাবার না খেলে শরীরের হরমোন ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরে রোগ বাসা বাঁধে।
ঘুমের ব্যাঘাত
একদম খালি পেটে থাকলে ঘুমের ব্যাঘাত ঘটে। মাঝরাতে ঘুম ভেঙে যায়। ফলে মানসিক চাপ সৃষ্টি হয়।
ওজন বেড়ে যাওয়া
ওজন কমানোর ইচ্ছা থেকে অনেকেই রাতের খাবার খেতে চান না। বিশেষজ্ঞদের মতে, এতে উল্টো প্রভাব পড়ে। রাতে অল্প খাবার খাওয়ার প্রবণতা সঠিক, কিন্তু খালি পেটে থাকলে শরীরের ওজন আরও বৃদ্ধি পায়।