আদালতের সাহায্যে বিয়ে হতে পারে মিথুনের, রাজনীতিতে অতৃপ্তি বাড়বে সিংহের

মেষ: আত্মীয়র জন্য ভ্রমণ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত ব্যাপারে আইনের আশ্রয় নিতে হতে পারে। কারও জন্য অর্থের জামিন থাকা উচিত হবে না।

বৃষ: কর্মে গতি নাই। অবৈধ পথে বাণিজ্য বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে।

মিথুন: প্রেম-রোমান্স অতৃপ্তি নিয়ে আসবে। আদালতের সাহায্যে বিয়ে হতে পারে। শত্রুরা হঠাৎ তৎপর হবে। সম্মানহানি ঘটতে পারে।

কর্কট: পরিবারের সদস্যরা সহযোগিতা করলে কাজে দ্রুত উন্নতি হবে। বন্ধুদের জন্য খরচ বাড়বে। কোথাও পুঁজি বিনিয়োগ করা উচিত হবে না।

সিংহ: আত্মীয়র সহযোগিতায় নতুন কাজের যোগ আছে। রাজনৈতিক ক্ষেত্রে আত্মীয়র জন্য অতৃপ্তি বাড়বে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে।

কন্যা: ব্যবসায়ে অতৃপ্তি থাকলেও লাভ হবে। সংসারে হঠাৎ অতিথি আগমনে ভূরিভোজের ব্যবস্থা ভালোই হবে। স্ত্রীকে শাসন করা সহজ হবে।

তুলা: কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বাড়বে। হঠাৎ বিদেশে যাওয়ার প্রয়োজন হবে। অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়তে পারেন। মন শক্ত রাখুন।

বৃশ্চিক: শত্রুরা দেশ ছেড়ে যেতে পারে। পরিবারে অশান্তি থাকবে। ব্যয় বাড়বে।

ধনু: বন্ধুর জন্য কর্মে বাধা আসতে পারে, জমা টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে। শরীরের প্রতি যত্ন নিন।

মকর: বিদেশের সঙ্গে অবৈধ ব্যবসা অথবা খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো চলবে। পেটে ও স্নায়ু পীড়া বাড়তে পারে। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে।

কুম্ভ: সন্তানের জন্য বিদেশ যেতে হবে। ব্যবসায় আংশিক লাভ হবে। কর্মক্ষেত্রে আস্তে আস্তে উন্নতি হবে।

মীন: কর্মে ব্যস্ততা বাড়তে পারে। বন্ধুদের সহযোগিতায় কর্মে ভালো প্রভাব পড়বে। স্ত্রীর আয় বাড়বে।