ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ঝিনাইদহের শৈলকুপায় বশির আলী সর্দার (৫০) নামে এক ভ্যানচালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে ওই উপজেলার দুধসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বশির সর্দার শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের মকসেদ আলীর ছেলে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ কাজী আয়ূবুর রহমান জানান, বশির ভ্যানযোগে তামাক নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন। পথে দুধসর কালভার্ট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাতপরিচয় গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।