ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি নতুন বাজার থেকে শুক্রবার বিকেলে ২শ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক করা হয় বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলারণ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী হাবিব মোল্লা (২৫), স্বপন কুমার দের ছেলে সজিব কুমার দে (২৮) ও মোটর সাইকেল চালক ছোলনা গ্রামের মোতালেব শেখের ছেলে ওমর শেখ (৩০)।
তাদের নামে থানার এসআই মো. সজিবুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ একেএম শামিম হাসান বলেন, ইয়াবাসহ আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, হাবিব মাদকের হোলসেলার।