সিফাত উল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ মোস্তাফা জব্বারের

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত সিফাত উল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী (আইসিটি) মোস্তাফা জব্বার। 

শনিবার নিজের ফেসবুকে এক ব্যক্তির মন্তব্যের প্রত্যুত্তরে এমনটা জানান মন্ত্রী। 

২০১৮ সালে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুর ছড়ায় এক কলেজছাত্রীকে (১৮) গাছে বেঁধে নির্যাতনের ঘটনার ছবি শেয়ার করেন মোস্তাফা জব্বার। 

সেখানে মো. সাজেদুল ইসলাম মন্তব্য করেন, 'মাননীয় মন্ত্রী মহোদয় জনাব মোস্তাফা জব্বার স্যার, সিফাত উল্লাহ ডিভিও প্রচার বন্ধে আপনার আইনি পদক্ষেপ কামনা করছি'।

এর জবাবে তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, 'উ‌নি বি‌দে‌শে থাকেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদেশী সরকারকে অনুরোধ করা হয়েছে।'

উল্লেখ্য সিফাত উল্লাহ বর্তমানে অস্ট্রিয়ায় অবস্থান করছে বলে জানা যায়।