এলপি গ্যাস ব্যবহারকারীদের ফ্রি সিলিন্ডার সেবা দিতে বসুন্ধরা এলপি গ্যাস শুরু করেছে ‘বসুন্ধরা এলপি গ্যাস সার্ভিস ক্যাম্প’। বিশেষ এই ক্যাম্পেইনটির অংশ হিসেবে গতকাল শনিবার বসুন্ধরা হেডকোয়ার্টার-২-এ সার্ভিস ক্যাম্প উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সেক্টর-এ’র মানবসম্পদ প্রধান শেখ এহসান রেজা, সেক্টর-এ’র বিজনেস ডেভেলপমেন্টের প্রধান জেড এম আহমেদ প্রিন্স, বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মাহবুব আলম, বসুন্ধরা এলপি গ্যাসের বিক্রয় বিভাগের জিএম জাকারিয়া জালাল। আগামী ২৩ এপ্রিল নারায়ণগঞ্জে পাইলট কার্যক্রম দিয়ে শুরু হবে এই ক্যাম্পেইন।
বসুন্ধারা এলপি গ্যাস কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়, এলপিজি ব্যবহার সম্পর্কে সচেতনতা দুর্ঘটনা কমাতে পারে। রান্নাঘর নিরাপদ এবং স্বাস্থ্যকর রাখার বিষয়ে গ্রাহকের নিজ বাসায় প্রশিক্ষণ দেবে তাদের সেবাকর্মী। এই সেবা পেতে আগ্রহীরা বসুন্ধরা এলপি গ্যাসের হটলাইনে (১৬৩৩৯) অথবা নিকটস্থ ডিস্ট্রিবিউটর ও রিটেইল পয়েন্টে যোগাযোগ করলে বসুন্ধরা এলপি গ্যাসের সার্ভিস টিম পৌঁছে যাবে গ্রাহকের কাছে। বসুন্ধরা এলপি গ্যাসের ফেইসবুক পেইজ ও পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে সার্ভিস ক্যাম্পেইনের স্থান। বিজ্ঞপ্তি