কন্যার প্রেম-রোমান্স শুভ নয়, স্ত্রীর ফালতু কাজে মানসিক চাপে থাকবে মীন

মেষ: কর্মক্ষেত্রে মন্দাভাব বিরাজ করবে। নিজের বুদ্ধি ও মেধা প্রয়োগ করে কাটিয়ে উঠতে পারবেন। বৈদেশিক বাণিজ্যে নতুন যোগাযোগ হবে।

বৃষ: লেখালেখিতে আংশিক ফল পাওয়া যাবে। আয় কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অলসতা দেখা দিতে পারে।

মিথুন: লেখক ও সাংবাদিকরা লেখাতে নাম করবেন। সঞ্চয় বাড়ার সম্ভাবনা আছে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।

কর্কট: চাকরির ক্ষেত্রে ওপরের কর্মকর্তার অসহযোগিতার ফলে কিছুটা ক্ষতির সম্ভাবনা আছে। বন্ধুদের কাছে ও সমাজসেবায় প্রশংসা পাবেন।

সিংহ: আত্মীয়র জন্য আংশিক ব্যয় বাড়বে। প্রেমে সম্মানহানির যোগ আছে। চাকরি পরিবর্তনের পরিবেশ সৃষ্টি হতে পারে।

কন্যা: কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। আয়-উপার্জন বাড়তে পারে। প্রেম-রোমান্স শুভ নয়।

তুলা: ঠান্ডা লাগার প্রবণতা লক্ষ করা যায়। আত্মীয়দের বিরোধিতার জন্য কাজের চাপ বাড়বে। প্রতিপক্ষকে শায়েস্তা করতে ধৈর্য ধারণ করুন।

বৃশ্চিক: অর্থনৈতিক অসচ্ছলতার জন্য পরিবারে কিছুটা অশান্তি থাকবে। শত্রুরা ব্যয় বৃদ্ধির ব্যবস্থা করবে। শেষ পর্যন্ত প্রতিপক্ষসমূহ ক্ষতির সম্মুখীন হয়ে পালাবে।

ধনু: গোপন শত্রুরা অর্থনৈতিক ক্ষতির চেষ্টা করবে। বন্ধুদের আংশিক সহযোগিতা পাওয়া যাবে। শরীরে পীড়া বৃদ্ধির সম্ভাবনা আছে।

মকর: বৈদেশিক বাণিজ্যে পুঁজি বিনিয়োগ হতে পারে। পাওনা টাকা আদায় হবে না। সন্তানের রোগভয় আছে।

কুম্ভ: উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনে কিছু প্রয়োজনীয় কাগজপত্রের অভাব দেখা দেবে। শেষ পর্যন্ত আশা পূরণ হবে। আয় বাড়তে পারে।

মীন: স্ত্রীর ফালতু কাজের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্ত্রীর আয় বাড়বে।