ফেসবুক মেসেঞ্জারের পর ডার্ক মোড ফিচার নিয়ে আসে গুগল। এই থিম প্রথম শুরু করে ইউটিউব। মূলত ব্যাটারি সাশ্রয়ের দিকে লক্ষ্য রেখে এই ফিচারটি নিয়ে কাজ শুরু করে অনলাইন পরিষেবা প্রতিষ্ঠানগুলো।
কয়েক মাস ধরে বেশ কিছু অ্যাপসে এই থিম ফিচারটি পরীক্ষা চালিয়ে আসছিল গুগল। ইতিমধ্যে অ্যান্ড্রয়েডে গুগল ক্রোমের স্ট্যাবল ভার্সনের জন্য স্থায়ীভাবে ডার্ক মোড থিমটি চালু হয়েছে।
অ্যান্ড্রয়েড বিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশ সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অ্যান্ড্রয়েডে গুগল ক্রোমের সেভেন্টি ফোর ব্যবহারকারীরা এ সুবিধা পেতে শুরু করেছে। প্লে স্টোর বা এপিকে মিরর থেকে এই ভার্সনটি ডাউনলোড করা যাবে।
ডার্ক থিমে স্মার্টফোনের স্ক্রিন অন্ধকার হয়ে যাবে। তখন টেক্সট হয়ে যাবে সাদা। ফলে ব্যবহারকারীরা নিশ্চিন্তে ক্রোম ব্যবহার করতে পারবেন। বরঞ্চ এতে আরো ব্যাটারির চার্জ বাঁচবে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গুগল নতুন এই রিডার মোডটি নিয়ে পরীক্ষা শুরু করে। অবশেষে স্ট্যাবল ভার্সনে এই ফিচারটি যাত্রা করলো। ইতিমধ্যে গত মাসে ম্যাক ব্যবহারকারীরা এই থিমটি পায়। এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও থিম মুডের সুবিধা পাওয়া শুরু করলো।
তবে আলাদাভাবে ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ক্রোম ক্যানারিতে এই থিম নিয়ে পরীক্ষা শুরু করেছে গুগল।
তথ্য সংকোচন পদ্ধতি ব্যবহার করে আরও দ্রুতগতিতে ওয়েবসাইট প্রদর্শন করে ক্যানারি ভার্সন। এই পদ্ধতিতে অপ্রয়োজনীয় অ্যাড, অ্যানিমেশন প্রদর্শন না করায় ওয়েব পাতার আকার কমে আসে। শুধু প্রয়োজনীয় আর্টিকেল টেক্সট এবং ইমেজই প্রদর্শন করে থাকে এটি।
ব্যবহারকারীরা চাইলেই ক্রোমের ক্যানারি ভার্সনে গিয়ে ডার্ক মোড ফিচার ব্যবহার করতে পারবে। এর জন্য ব্যবহার করতে হবে এই এড্রেসটি chrome://flags/#enable-reader-mode। ফ্ল্যাগটি চালু করে দিয়ে ব্রাউজারটি এবার রিস্টার্ট করে নিতে হবে। এখন উপরের দিকে ডানদিকে ক্রোম ড্রপ ডাউনে ক্লিক করতে হবে এবং ডিস্টিল পেজটি বাছাই করে নিতে হবে। অতঃপর নতুন ডার্ক মোড ফিচারটি ব্যবহার করা শুরু করুন।