রাতে ঘুমহীন, দিনে ঘুমঘুম ভাবে ক্ষতি কোথায়?

রাতে ঘুম নেই। অথচ দিনে চোখের পাতা খুলে রাখা দায়। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে অধিকাংশ মানুষ এই সমস্যায় ভোগেন। চিকিৎসকেরা কিন্তু এটিকে শুধু সমস্যা বলতে নারাজ। তাদের কাছে এটি রীতিমতো ‘রোগ’।

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ‘হেলদি উইমেন’ এমন রোগীদের এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। সেখানে বলা হয়েছে এই ধরনের সমস্যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই ক্ষতির কথা:

নিদ্রাহীনতা শরীরকে মূলত দুর্বল করে দেয়। সারা দিন কোনো কাজেই মন বসে না। স্মরণশক্তি কমিয়ে দেয়। কোনো বিষয় বিবেচনার ক্ষমতাও লোপ পায়। গুরুত্বপূর্ণ কাজের আগে মানসিক সমস্যা দেখা দেয়। ঘুমের হাত থেকে রেহাই পেতে বেশি সতর্কতা এই সমস্যার সৃষ্টি করে। যারা গাড়ি চালান, তাদের জন্য এই সমস্যা বেশি ঝুঁকির। কারণ ড্রাইভিংয়ের সময় ঘুম বেশি আসে।

জাজ ফার্মাসিউটিক্যালস থেকে ২০১৮ সালে একটি জরিপ করা হয়। সেখানে দেখা যায়, দিনের ঘুমঘুম ভাব নিয়ে ৬১ শতাংশ মানুষ হতাশ।

৩১ শতাংশ মানুষের পারিবারিক সম্পর্ক খারাপ হয়েছে ঘুমের এই সমস্যার কারণে।

১৭ শতাংশ মানুষ বলছেন, ঘুমের এই অদল-বদলে তাদের চাকরিও চলে গেছে!