পার্বতীপুরে মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল মহল্লাবাসী

দিনাজপুরের পার্বতীপুরে ইয়াবা বিক্রি করার সময় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হারুণ আহমেদকে (৫০)  আটক করে স্থানীয় জনতা। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, সোমবার রাতে শহরের রোস্তনগর মহল্লার ফায়ার সার্ভিস এলাকায় ভ্রাম্যমাণ অবস্থায় ইয়াবা বিক্রি করছিলেন। টের পেয়ে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে অ্যাপাচি লাল কালারের (ঢাকা মেট্রো-ল-১৮-১৯৭১) মোটরসাইকেল ও ৪১ পিস ইয়াবাসহ হারুনকে (৫০) আটক করে। পরে রাত ৮টায় রাতে পার্বতীপুর মডেল থানা পুলিশে হাতে তুলে দেয়া হয়।

কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হারুন শহরের রোস্তননগর মহল্লার আব্দুল মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় রাত ১১টায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মাদকের অভিযান অব্যাহত রয়েছে।