পটুয়াখালীতে গৃহবধূ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য আরেকজনকে আটক করেছে পুলিশ।

আটক ও গ্রেপ্তারকৃতরা হল উপজেলার ধুলাসর ইউনিয়নের রবিউল (২৮) ও মামুন (২৪)। ঘটনার সত্যতা স্বীকার করে মহিপুর থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি রবিউলকে এবং জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে জেলার কলাপাড়া উপজেলার ধুলাসর ইউনিয়নের নতুনপাড়ায় জোর পূর্বক ঘরে প্রবেশ করে স্বামীকে বেধে তার সামনে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে। মামলার আসামি আল-আমিনের খামার বাড়িতে নিয়ে দ্বিতীয় দফায় ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে।

এসময় ধর্ষক দল ধর্ষিতার স্বামীকে নির্মমভাবে নির্যাতন করেছে। বর্তমান স্বামী ও স্ত্রী দুজনই চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় বুধবার ধর্ষিতার স্বামী বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দায়ের করেছেন।

মামলার আসামিরা হল একই এলাকার মৃত মনু মাঝির ছেলে শাহ আলম, মনির হাওলাদারের ছেলে শাহিন, রবিউল, আল-আমিন, আব্দুর রশিদ, শাকিলসহ ১০ থেকে ১২ জন।