বৃষের শত্রুরা সম্পদে ভাগ বসাতে চায়, দাম্পত্য কলহ অব্যাহত থাকবে কন্যার

মেষ: উপার্জনের অনেক দিকই খোলা পাবেন। তবে বর্তমানে আশাব্যঞ্জক আয় হবে না। সাবধানে চলাচল করুন, আঘাত লাগতে পারে।

বৃষ: শত্রুরা সম্পদে ভাগ বসাতে চায়, তবে ধৈর্য হারাবেন না। হঠাৎ করে নতুন পথে আয় হবে।

মিথুন: প্রতিপক্ষ তৎপর থাকাতে অর্থ আদায় হবে না। মাটির সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ে লাভ হবে।

কর্কট: পরিকল্পিত কাজে অগ্রগতি হবে। বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। শরীর পীড়া বর্তমান থাকবে।

সিংহ: আয়ের নতুন উৎস পাবেন। স্ত্রীর সহযোগিতা পাবেন। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।

কন্যা: দাম্পত্য কলহ অব্যাহত থাকবে। পরিবারের অনেকে বিরোধিতা করবে। কাজে আংশিক আয় হবে।

তুলা: আত্মীয়রা শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। স্বল্প ভ্রমণ হবে। স্নায়ুঘটিত রোগে ভোগার আশঙ্কা আছে।

বৃশ্চিক: পাওনাদারকে চাপ সৃষ্টি করে টাকা আদায় হতে পারে। পরিবারের শান্তি বিরাজ করবে। উচ্চ রক্তচাপের ভয় থাকছে।

ধনু: আধ্যাত্মিক দিকে গেলে সাধনা সিদ্ধি হবে। গোপন শক্ররা তৎপর থাকবে। গায়ে ব্যথা লাগতে পারে।

মকর: ব্যবসায় বিনিয়োগের জন্য জমি বিক্রির দরকার হতে পারে। আত্মীয়রা সাহায্য করলে কাজে অগ্রগতি হবে। পেটের রোগ বাড়তে পারে।

কুম্ভ: ব্যবসায়ে বাধা নাই। জমি ক্রয় করার ক্ষমতা আসতে পারে। আয় সন্তোষজনক।

মীন: চাকরিতে যারা আছেন, প্রশাসকদের কর্মে উন্নতি হবে। আয় সন্তোষজনক হলেও শারীরিক নানা রোগে জটিলতা দেখা যায়।