মিনিস্টার ফ্রিজ
এই বৈশাখে মিনিস্টার ফ্রিজ নিয়ে এলো টাকা ছাড়াই পুরান দিলে নতুন মেলে অফার। যার মাধ্যমে আপনার ব্যবহত পুরাতন যেকোনো ব্রান্ডের পুরাতন CRT, LCD, LED টিভি/ফ্রিজ জমা দিয়ে বুঝে নিন ব্রান্ড নিউ বিদ্যুৎ সাশ্রয়ী মিনিস্টার ফ্রিজ, আই প্রটেক্টিভ স্মার্ট এলইডি টিভি। তাই আর দেরি না করে এখনি আজই আপনার পুরাতন ফ্রিজ পরিবর্তন করে মিনিস্টার ফ্রিজ কিনতে পারবেন।
কে ক্র্যাফট
এই গ্রীষ্মে কে-ক্র্যাফট নিয়ে এসেছে গরম উপযোগী পোশাক। অলংকরণে ও রঙের ব্যবহারে পরিমিতিবোধ, কাট ও প্যাটার্নে আরামদায়ক ও স্বস্তিকে নিশ্চিত করা হয়েছে এবারের আয়োজনে। শাড়ি, সালোয়ার কামিজ ও মেয়েদের কুর্তির পাশাপাশি ছেলেদের পাঞ্জাবির নতুন ডিজাইন রয়েছে। যেহেতু গরম থাকছে তাই ভয়েল, কটন ও লিলেন কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে। মাধ্যম হিসেবে হাতের কাজ, স্ক্রিনপ্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, টাই-ডাই ও হালকা কারচুপি ব্যবহার করা হয়েছে। রং হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে হালকা রংকে। এসব আয়োজন পাওয়া যাচ্ছে কে-ক্র্যাফটের সব শাখায় ও অনলাইন স্টোর kaykraft. com
টেস্টি টিবেত
দেশের বাজারে নেপালি মমো নিয়ে এসেছে টেস্টি টিবেত। এবার তাদের নতুন সংযোজন ফ্রোজেন মমো। পাওয়া যাবে ঢাকার বিভিন্ন সুপার শপ এবং গ্রোসারি শপগুলোতে। ফ্রোজেন মমো বাজারে পাওয়া যাবে বিফ এবং চিকেনের দুটি ভিন্ন স্বাদে। ৬ পিস, ১২ পিস এবং ২৪ পিস এই তিন ধরনের প্যাকেটে পাওয়া যাবে মমো। টেস্টি টিবেতের সব আউটলেটসহ সুপার শপে মিলবে এই মমো। এ ছাড়া অনলাইন শপ চালডাল ডটকমেও পাবেন।