খাগড়াছড়ির দীঘিনালা থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম সৌরভ (১৫)। বৃহস্পতিবার সকালে দীঘিনালার সোবহানপুর এলাকার জলিলটিলা নামক গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, রাতে ভাত খাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে বাড়ি থেকে কয়েক’শ গজ দূরে পাহাড়ের ঢালু জায়গায় তার মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশের ধারণা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি বলে জানান তিনি।