১০০০ কোটি টাকা চায় কৃষি ব্যাংক

সারা দেশে কৃষিঋণের চাহিদা বেড়ে যাওয়ায় পুনঃঅর্থায়ন তহবিল থেকে এক হাজার কোটি টাকা ঋণ চেয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক-বিকেবি। স্বল্প সুদের এই ঋণ পেলে তা কৃষকদের মাঝে বিতরণ করবে ব্যাংকটি। গত ১৮ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে কৃষি ব্যাংক বলেছে, চলতি অর্থবছরে ৫০০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার মধ্যে মার্চ পর্যন্ত ৪২৩৯ কোটি টাকা বিতরণ করেছে। মাঠপর্যায়ে ব্যাপক চাহিদা থাকায় বাড়তি তহবিলের প্রয়োজন, যা ব্যাংকের নিজস্ব তহবিল থেকে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব নয়।