সিনেমা মুক্তির সঙ্গে অপ্পোর অ্যাভেঞ্জার্স এডিশন

শুক্রবার মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ চলচ্চিত্রটি। একই দিনে যাত্রা শুরু করেছে ‘অপ্পো এফ-১১ প্রো’ মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশন। এই ফোনের পেছনে থাকছে বিশেষ লোগো। ফোনটির প্রধান আকর্ষণ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকছে ফুল স্ক্রিন ডিসপ্লে আর পপ-আপ সেলফি ক্যামেরা। কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড। পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করার জন্য এই ফোনে কোনো ডিসপ্লে নচ থাকছে না। গত মাসে এই ফোনের প্রথম এডিশন বাজারে ছাড়া হয়।

৬ জিবি র‌্যাম আর ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতোমধ্যেই অ্যামাজন ডটকমে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। ১ মে থেকে শুরু হবে বিক্রি। এই ফোনের সঙ্গে বিশেষ ক্যাপ্টেন আমেরিকা ডিজাইনের কেস বিনামূল্যে দেবে অপ্পো। এ ছাড়াও অপ্পো এফ-১১ প্রো মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশনে থাকবে একাধিক অ্যাভেঞ্জার্স ওয়ালপেপার।
স্মার্টফোনটিতে থাকছে ৬.৫৩ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে। ফোনের ভেতরে থাকছে অক্টা-কোর গবফরধঞবশ ঐবষরড় চ৭০ চিপসেট, ৬ জিবি র‌্যাম আর ৬৪ জিবি স্টোরেজ। ফোনে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের ওপরই চলবে কোম্পানির নিজস্ব ‘কালার ওএস সিক্স’ স্কিন।
ফোনে আরও থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য পপ-আপ ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল সেন্সর। থাকছে একাধিক শ্যুটিং মোড।
কানেক্টিভিটির জন্য ফোনটিতে থাকবে ৪এ খঞঊ, ডর-ঋর ৫, ইষঁবঃড়ড়ঃয ৪.২, এচঝ/ অ-এচঝ আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। থাকছে ৪,০০০ মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি। ঠঙঙঈ ঋষধংয ঈযধৎমব ৩.০-এর মাধ্যমে জলদি চার্জ হবে এই ফোনের ক্যামেরা।