রাজশাহীর আ.লীগ নেতা আসাদ হাসপাতালে ভর্তি

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে পেট ও বুকে ব্যথা অনুভব করলে রাত আড়াইটার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ইসিজির পর হৃদরোগ বিভাগের ৩২ নং ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

আসাদের ছোট ভাই শফিকুজ্জামান শফিক জানান, রাতে আসাদুজ্জামান প্রথমে পেটে ব্যথা অনুভব করেন। পরে বুকেও ব্যথা করছে বলে জানান। এদিকে, অসুস্থ আসাদুজ্জামান আসাদকে দেখতে গতকাল শুক্রবার  হাসপাতালে যান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।