সভায় পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর নামে কেউ সুবিধা যেন না নেয়

ঙ্গবন্ধুর নাম ব্যবহার করে কেউ যেন ব্যবসা বা ব্যক্তিগত সুবিধা নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে বঙ্গবন্ধু প্রেমিকদের প্রতি অনুরোধ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘এ ধরনের কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় গণগ্রন্থাগারের ওসমানী স্মৃতি মিলনায়তনে মুজিবনগর দিবস উপলক্ষে ‘বর্তমান সরকার মুজিবনগর সরকারের ধারাবাহিক সরকার’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন

তিনি। মোমেন আরও বলেন, বঙ্গবন্ধু তার শত্রুকেও সম্মান দিতেন। আমরা যে পথে হাঁটছি, সে পথে হাঁটলে বঙ্গবন্ধুর স্বপ্ন অবশ্যই প্রতিষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য। একটি হলোÑ ন্যায্য অধিকারের জন্য সংগ্রাম এবং অপরটি হলো স্বাধীন সার্বভৌম দেশের জন্য সংগ্রাম ও বাংলাদেশ প্রতিষ্ঠা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘জেলখানার রোজনামচা’ গ্রন্থটি প্রকাশ করা। সম্প্রতি বঙ্গবন্ধুর ওপর গোয়েন্দা সংস্থা রিপোর্টগুলোও দুটি পর্বে প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্র্তৃক প্রকাশিত গণহত্যা কর্নারে এই বইগুলো পাওয়া যাবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ২০১৯ সালের ১৭ মার্চ থেকে ২০২০ সালের ১৭ মার্চ পর্যন্ত বিভিন্নভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন করবে। বিদেশ বাংলাদেশের সব মিশনকে এ বিষয়ে এর মধ্যে জানানো হয়েছে। সভা, সমিতি, ওয়ার্কশপ, কনসার্ট ও লেখালেখি করা হবে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বক্তব্য দেন।