মোংলায় পৌর মিলনায়তনে গতকাল শনিবার দিনব্যাপী ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে বসুন্ধরা সিমেন্ট।
কর্মশালায় নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেন বাগেরহাটের রামপাল উপজেলা প্রকৌশলী গুলজার রহমান। বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণের বিষয়গুলো উপস্থাপন করেন প্রকৌশলী আবুল হাসান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের এজিএম (সাউথ উইং) মো. জিয়ারুল ইসলাম, খুলনা বিভাগের সিনিয়র ম্যানেজার জিয়াউর রহমান, খুলনা এরিয়ার এ এস এম গাজ্জালী আহমেদ ও মোংলার ডিলার মো. এমদাদুল হক মাসুম। কর্মশালায় মোংলার ৬০ জন রাজমিস্ত্রি বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্যই বর্তমানে পদ্মা সেতু নির্মাণ, পদ্মা সেতুর নদী শাসন, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, মাতারবাড়ী বিদ্যুৎ, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো বড় প্রকল্পগুলোতে ব্যবহার হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।