মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শেরেবাংলা এ কে ফজলুল হকের হাতেই বাঙালি জাতির উন্মেষ হয়েছে। তার সুযোগ্য নেতৃত্ব বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। বাঙালি জাতির মুক্তির জন্য শেরেবাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও তাদের হধন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ইতিহাসে অমর হয়ে থাকবে।
গতকাল শনিবার সকালে শেরেবাংলার ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবনের ওপর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘শেরেবাংলা আজীবন গরিব, দুঃখী ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছেন। একাধারে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক, আবার মুসলিম লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।’