পরিবারে সম্পর্কের অবনতি ঘটতে পারে বৃষের, প্রেম-রোমাঞ্চ শুভ মীনের

মেষ : ব্যবসায় আংশিক অগ্রগতি হবে। লাভের অঙ্ক সামান্যই বাড়বে। ব্যবসার কাগজপত্র ঠিক রাখুন।

বৃষ : ব্যবসা ও সম্পত্তির জন্য আইনের আশ্রয় নিতে হবে। পরিবারে সম্পর্কের অবনতি ঘটতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে।

মিথুন : ব্যবসায় উন্নতি যোগ আছে। কিন্তু অর্থচিন্তা দূর হবে না। দূরের ভ্রমণ শুভ নয়।

কর্কট : ব্যবসা মোটামুটি ভালো হলেও নগদ অর্থের অভাব দেখা যায়। পাওনা টাকা আংশিক আদায় হতে পারে।

সিংহ : ঠিকাদারি ব্যবসা শুভ হবে। বন্ধুদের সঙ্গে দ্ব›দ্ব দেখা দিতে পারে। সঞ্চয় বাড়বে।

কন্যা : অংশীদারি ব্যবসা ভালো হবে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন। স্নায়ুরোগের ভয় আছে।

তুলা : চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তারা বিপক্ষে চলে যাবেন। সন্তানের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা থাকবে। আংশিক আয় হবে।

বৃশ্চিক : পরিবারে মায়ের চাপ বৃদ্ধি পাবে। প্রতিপক্ষ নিয়ন্ত্রণে থাকলেও রোগভয় থাকবে। আয় থাকবে।

ধনু : মায়ের সাহায্যে ব্যবসা বিস্তার লাভ করবে। অংশীদাররা খরচ বাড়াবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ শুভ হবে না।

মকর : কর্মক্ষেত্রে শত্রু পূর্ণ দৃষ্টি থাকবে। বুদ্ধি করে কাজ করুন, সব জটিলতা দূর হয়ে যাবে। অর্থাধাম চলমান থাকবে।

কুম্ভ : বুদ্ধিজীবীদের জন্য দিনটি মোটামুটি শুভ। বিনিয়োগ শুভ নয়, তবে ব্যবসায় আয় বাড়বে।

মীন : জমিতে আংশিক অর্থ বিনিয়োগ হতে পারে। আয় বাড়বে। অলসতা যোগ আছে। প্রেম-রোমাঞ্চ শুভ।