গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৩০ এমপি শ্রদ্ধা জানিয়েছেন।
গত বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনির নেতৃত্বে মহিলা সংসদ সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার ইলিয়াস হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।