ইংল্যান্ড যাচ্ছেন ইমরুল

বাংলাদেশ ক্রিকেট দল যখন ইংল্যান্ডে বিশ্বকাপ খেলবে তখন দেশটির ঘরোয়া ক্রিকেটে খেলবেন ইমরুল কায়েস। ম্যানচেস্টারে পাড়ি জমাচ্ছেন জাতীয় দল থেকে বাদ পড়া ওপেনার। সেখানে স্থানীয় লিগ ক্রিকেটে খেলবেন।

ম্যানচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন বলে গতকাল জানালেন ইমরুল নিজে। এখনো ভিসা নেওয়া হয়নি। কয়েক দিনের মধ্যে তাও হয়ে যাবে। যেহেতু দেশে খেলা নেই এই অবসরে খেলার মধ্যে থাকাটা মন্দ হয় না। এই চিন্তা থেকে ম্যানচেস্টারে খেলতে যাচ্ছেন। এর মধ্যে আবাসনের ব্যবস্থা হয়ে গেছে সেখানে। তিনি চলে যাওয়ার কিছুদিনের মধ্যে স্ত্রী-সন্তানও ইংল্যান্ডে তার কাছে চলে যাবেন।