ঘূর্ণিঝড় ফণি

জাতীয় বিশ্ববিদ্যালয়েরও সব পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আজ শনিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে।

ফণির প্রভাবে এর আগে গত বৃহস্পতিবার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. ফয়জুল করিম দেশ রূপান্তরকে জানান, শনিবার অনার্স পার্ট-৪, ডিগ্রি প্রথম বর্ষ, বিবিএ চতুর্থ সেমিস্টার ও বিএড অনার্সের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড় ফণির কারণে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।