নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামে শনিবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নাফি নামের ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কান্দিউরা গ্রামের ফারুক মিয়ার ছেলে নাফি প্রতিবেশী আরেক সহপাঠীর সাথে শনিবার দুপুরে পুকুরে গোসল করতে নামে। নাফি ডুব দিয়ে আর না ভাসায় তার সহপাঠি বাড়িতে খবর দেয়। পরিবার ও প্রতিবেশীরা পুকুরের পানিতে খোঁজাখুঁজি করার পর পুকুরের তলদেশ থেকে নাফির মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমারত হোসেন গাজী পানিতে ডুবে নাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন সে সাঁতার জানতো না।