কুম্ভর আত্মীয়রা শত্রু হবে, অবৈধ প্রেমে জড়াতে পারে বৃশ্চিক

মেষ: চাকরির ক্ষেত্রে পড়ে থাকা আদেশপত্র চালু হবে। হৃদরোগ চরমভাবে আক্রমণ করতে পারে। দ্রুত ব্যবস্থা নিন।

বৃষ: কাজের চাপ কমবে। মন শান্ত থাকবে। সংসারে অর্থ খরচ বাড়বে।

মিথুন: চাকরি নিয়ে দুশ্চিন্তা কমবে। সংসারে কোনো চাপ থাকবে না। সঞ্চয় ও আশা পূরণ হতে পারে।

কর্কট: ব্যবসায় অনেক পথে আয় হতে পারে। নতুন বন্ধুর আগমন ঘটবে। শরীর সুস্থ থাকবে।

সিংহ: যানবাহনে সতর্ক থাকুন, দুর্ঘটনা ঘটতে পারে। চাকরির ক্ষেত্রে কাজের মূল্যায়ন হতে পারে। ভ্রমণ ও যোগাযোগ শুভ।

কন্যা: চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। স্ত্রীর আয় বাড়বে। আয়ের সঙ্গে আশা পূরণও হতে পারে।

তুলা: সাংবাদিকদের জন্য খুব গোলযোগের দিন। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিয়ন্ত্রণে থাকবে। বিদেশ ভ্রমণ শুভ।

বৃশ্চিক: আইনি কার্যক্রম পক্ষে আসতে শুরু করবে। অবৈধ প্রেমে জড়িয়ে পড়তে পারেন। ঋণের কবলে পড়তে পারেন।

ধনু: আয় বাড়বে, তবে প্রেমে পড়তে পারেন। নতুন কাজের সুযোগ পাবেন। মিতব্যয়ী হোন।

মকর: রাজনৈতিক কাজে বিরোধীদের মোকাবেলা করা সহজ হবে না। কাজে আত্মীয়দের সহযোগিতা পাবেন। ব্যয় বাড়বে।

কুম্ভ: রাজনৈতিক কাজে আত্মীয়রা শত্রু হবে যাবে। বুদ্ধি করে অগ্রসর হোন। কাজের চাপ বাড়বে।

মীন: অন্যের ওপর বিশ্বাস করে কাজ করবেন না। পেশাজীবী সংগীতশিল্পীদের আয় ও সম্মান বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।