অসাধারণ কর্মী ছাড়া প্রতিষ্ঠান সাধারণ থেকে যায়। কিন্তু সমস্যা হল, মনের মতো কর্মী সব সময় পাওয়া যায় না। আবার পাওয়া গেলেও তাদের দিয়ে সর্বোচ্চ কাজ করানো দায় হয়ে পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে উদ্যোক্তাদের তিনটি পরামর্শ দিয়েছেন সফল ব্যবসায়ী এবং ড্রিফটের সিইও ডেভিড ক্যানসেল।
১. দক্ষতা নয় কর্মী দেখুন: ক্যানসেল মনে করেন একজন কর্মীর দক্ষতা দেখার চেয়ে মানুষ হিসেবে তিনি কেমন, সেটি আগে বিশ্লেষণ করা উচিত। অভিজ্ঞ হলেই কাউকে নিয়োগ দিতে হবে, ব্যাপারটি এমন নয়। কাজটি কার দরকার, কার আগ্রহ আছে সেটি বিবেচনা করে বাছাই করা উচিত। প্রয়োজনে তাকে ট্রেনিং দিয়ে আরও দক্ষ করে তোলা যায়।
২. সময় বিবেচনা: আপনার প্রতিষ্ঠানের জন্য ঠিক কখন নতুন কর্মী দরকার, সেটি খেয়াল রাখতে হবে। সঠিক সময়ে সঠিক কর্মী নিয়োগ দিতে না পারলে ব্যবসায় উন্নতি হয় না।
৩. নিয়োগের সিদ্ধান্ত: নিয়োগের সিদ্ধান্ত কার উপর ছাড়বেন, সে বিষয়ে আগে সচেতন হতে হবে। সবার মতামতের চেয়ে অনেক সময় ব্যক্তিগত সিদ্ধান্ত অথবা নির্দিষ্ট কয়েক জনের সিদ্ধান্ত বেশি কাজে দেয়।
ক্যানসেল এই তিনটি অভিজ্ঞতা অর্জন করেছেন ২০ বছরের বেশি সময় কাজ করে। তার উপলব্ধি, প্রোডাক্টের চেয়ে একটি প্রতিষ্ঠানের জন্য তার কর্মী বেশি গুরুত্বপূর্ণ। ক্যানসেলের ভাষায়, পণ্য যদি দেহ হয়, কর্মী তবে হৃৎপিণ্ড।