তথ্যপ্রযুক্তির বিচারে ভারতের সেরা শহর হিসাবে গণ্য করা হয় বেঙ্গালুরুকে। দেশের প্রথম মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের অফিসও হয়েছিল এই শহরে। এরকম আরও অনেক বিষয়েই দেশের সেরা এই শহর।
সম্প্রতি আরও একটি কারণেও দেশের সমস্ত শহরকে পিছনে ফেলেছে সে।
একটি ডেটিং সাইটের দেওয়া তথ্য অনুসারে, বিবাহ বহির্ভূত সম্পর্কে সবথেকে বেশি আগ্রহী বেঙ্গালুরুর বাসিন্দারা। এ ব্যাপারে তারা পিছনে ফেলেছে ভারতের বাকি সব শহরকে।
ওই ডেটিং সাইটের দেওয়া তথ্য অনুসারে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার বেঙ্গালুরুবাসী বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত। তাদের মধ্যে রয়েছেন প্রায় ৪৩ হাজার ২০০ জন মহিলা ও ৯১ হাজার ৮০০ জন পুরুষ। যা দেশের মধ্যে সর্বোচ্চ।
তবে অন্যান্য শহরে এই সংখ্যাটা কী রকম তা অবশ্য জানায়নি ওই সংস্থা। তবে তারা এ ব্যাপারে এগিয়ে যে বেঙ্গালুরুই তা তারা নিশ্চিত করেছেন।
ওই ডেটিং সাইটের মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত এক মহিলা বলেছেন, ‘সম্পর্কের এক ঘেয়েমি কাটাতে আমি ওই ডেটিং সাইটে নথিভুক্ত করি। ওই সম্পর্কের পর পরিবারের সঙ্গে আমার সম্পর্কের আরও উন্নতি হয়েছে।’