গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে রেলের জায়গা অবৈধ দখলমুক্ত করে সেখানে সরকারি উদ্যোগে সরকারের রাজস্ব বাড়ানোর জন্য স্থাপনা নির্মাণের সুপারিশ করে কমিটি। বৈঠকে রেল স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা করা হয়। এ ছাড়া রেলপথ যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে রেলের জনবল বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, বেগম নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন।