মেষ : চাকরি বদলির সম্ভাবনা আছে। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। শরীর অসুস্থ হওয়ার যোগ আছে।
বৃষ : দেহে নানা রোগ আক্রমণ করতে পারে। আত্মীয়রা অর্থের জন্য চাপ সৃষ্টি করতে পারে। ব্যয় বাড়তে পারে।
মিথুন : কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কাজের চাপ বাড়বে এবং ব্যয় বৃদ্ধি পেতে পারে। শরীরে স্নায়ু দুর্বলতা দেখা দেবে।
কর্কট : কাজ-কর্মে উন্নতি যোগ আছে। আশানুরূপ অর্থ উপার্জন হবে। ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে।
সিংহ : স্ত্রীর আয় এবং রোগবৃদ্ধির যোগ আছে। চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যায়। যাত্রা শুভ।
কন্যা : চাকরিক্ষেত্রে উন্নতির যোগ দেখা যায়। পরিবারের সদস্যরা নিজের সঙ্গে থাকবে। পরিচিত ব্যক্তিরা দ্ব›দ্ব করেও পরাজিত হবে।
তুলা : কর্মক্ষেত্রে কর্মের চাপ কমবে। নতুন ভালো গ্রাহক পাওয়া যাবে। স্ত্রীর আয় বাড়বে।
বৃশ্চিক : পরিবারের সদস্যরা বিরোধী থাকলেও আইন পক্ষে কাজ করবে। তাই সম্পদ লাভ করবে। পাওনা আদায় হবে এবং আশাপূরণ হবে।
ধনু : রোগ ভয় থাকলেও আয় বাড়বে। বন্ধুদের সহযোগিতা বাড়বে। সন্তানের কর্ম উন্নতিতে নিজের আনন্দ বাড়বে।
মকর : সরকারি সিদ্ধান্তে কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে। বুঝে-শুনে কাজ করুন। পরিবেশ দ্রুত পক্ষ আসবে।
কুম্ভ : কর্মক্ষেত্রে নানা জটিলতা দেখা দেবে, ধৈর্য ধারণ করুন। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। সম্পদ বৃদ্ধি পাবে।
মীন : দাম্পত্য কলহের কিছুটা অবসান ঘটতে পারে। প্রেম-রোমঞ্চ শুভ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া সহজ হবে।