মুরগির কলিজার পুষ্টিগুণ নিয়ে যা জানেন না

বাচ্চাদের পাশাপাশি অনেক বয়স্ক ব্যক্তি মুরগির কলিজা খেতে খুবই পছন্দ করেন। যদিও এর পুষ্টিগুণ নিয়ে আমরা খুবই কম ভাবি। বিদেশি পত্রিকা অবলম্বনে দেখা যাক কলিজা কতটা স্বাস্থ্যকর।

মুরগির কলিজায় প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার ছাড়াও রয়েছে স্বাস্থ্যগুণে ভরপুর উপাদান। এতে থাকা দস্তা জ্বর, সর্দি-কাশি, টনসিলাইটিস সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। আর ভিটামিন এ এবং বি  দৃষ্টিশক্তি ও মস্তিষ্কের বিকাশে সহায়তা করে।

কোলাজেন ওইলাস্টিন নামের একটি উপাদান আছে মুরগির কলিজায়, যা আমাদের শরীরের শিরা-উপশিরায় রক্ত প্রবাহ সহজ ও স্বাভাবিক রাখতে সাহায্য করে। এ ছাড়া এতে থাকা প্রচুর পরিমাণ আয়রন আর আঁশ শরীর ও হৃদ্‌যন্ত্রের পক্ষে খুবই উপকারী।

কলিজায় রয়েছে সেলেনিয়াম নামের গুরুত্বপূর্ণ উপাদান যা কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। পাশাপাশি শ্বাসকষ্ট, হাঁপানি, ছোট-বড় সংক্রমণ, শরীরের গাঁটে গাঁটে ব্যথা ও কৃমির সমস্যাকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা দূর করতে এবং দ্রুত ওজন বাড়াতে অত্যন্ত কার্যকর কলিজা!

এ ছাড়া ডায়বেটিসে আক্রান্তদের জন্য কলিজা খুবই উপকারী। মুরগির মাংসের তুলনায় এর পুষ্টিগুণ কোনো অংশে কম নয়।

সাবধানতা: যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা রয়েছে, তাদের কলিজা না খাওয়াই ভালো। এর কারণে শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। যা উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যাকে আরও জটিল করে দেয়।