ধর্ষণের ভিডিও করে হুমকি অভিনেতা গ্রেপ্তার

ধর্ষণ করে, তার ভিডিও করে হুমকির অভিযোগে গ্রেপ্তার হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণ ওবেরয়। ‘জ্যাসি জেসি কোই নেহি’র মতো জনপ্রিয় একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি। করণের বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালে ভারতের মুম্বাইয়ের এক তরুণীকে ধর্ষণ করেছিলেন করণ। ওই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ধর্ষণের ভিডিও রেকর্ড করে তা দেখিয়ে ওই তরুণীকে ভয় দেখানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় ৩৭৬ ধারায় ধর্ষণ ও ৩৮৪ ধারায় ব্ল্যাকমেইলের অভিযোগ দায়ের করা হয় করণের বিরুদ্ধে। যদিও ২০১৭ সালের অভিযোগের ভিত্তিতে কেন এতদিন পরে গ্রেপ্তার করা হলো করণকে, তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি পুলিশ। অভিনেতা ও মডেল করণ এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।