কুটির ও হস্তশিল্প পণ্যমেলা শুরু আজ

স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ কাউন্সিলের (এসডিআরসি) উদ্যোগে আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হচ্ছে আট দিনব্যাপী কুটির ও হস্তশিল্প পণ্যমেলা। চলবে ১৫ মে পর্যন্ত। মেলায় দেশের বিভিন্ন এলাকার কারুশিল্পীদের তৈরি কুটির ও হস্তশিল্প পণ্যের প্রায় ৩০টি স্টল থাকবে। এতে জামদানি, তাঁতের শাড়ি ও লুঙ্গি, শতরঞ্জি, পাটজাত পণ্য, পাঞ্জাবি, থ্রিপিস, ছোটদের পোশাক, পেইন্টিং, মধুসহ অন্যান্য পণ্য প্রদর্শন করা হবে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ মেলা প্রতিদিন (শুক্রবার বন্ধ) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে।