কন্যার শত্রুরা কোণঠাসা হয়ে থাকবে, অসুখ দেখা দিতে পারে ধনুর

মেষ : অনেক পথে ব্যবসার সুযোগ আসবে। আয় বাড়বে। বন্ধুর সহযোগিতা অব্যাহত থাকবে।

বৃষ : মাথা গরম করে কাজ করা উচিত হবে না। শরীর খারাপ হতে পারে। বিরোধ এগিয়ে চলুন।

মিথুন : বাড়ি ক্রয়ের জন্য অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে দাপটের সঙ্গে কাজ করে সাফল্য ছিনিয়ে আনতে পারবে। প্রতিযোগিতায় কৃতকার্য হবে।

কর্কট : কাজের চাপ বৃদ্ধি পাবে কিন্তু নিজের ইচ্ছামতো কাজ করলে সাফল্য আসবে। অর্থভাগ্য শুভ।

সিংহ : রাজনীতিবিদরা কাজে উন্নতি করবে। নিজ পরিকল্পনায় কাজ করে প্রভাব ও সম্মান বাড়াতে পারবে। শত্রু জব্দ থাকবে।

কন্যা : চাকরিক্ষেত্রে শত্রুরা কোণঠাসা হয়ে থাকবে এবং পদোন্নতি-যোগ আছে। ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে।

তুলা : তরল পদার্থের ব্যবসা ভালো হবে না। স্ত্রীর আয় বাড়তে পারে। রোগ বৃদ্ধির যোগ আছে।

বৃশ্চিক : বন্ধুদের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা নির্বাচিত হতে পারবেন। চাকরিজীবীদের জন্য দিনটি খুব ভালো নয়। উপার্জন বন্ধ হবে না।

ধনু : কাজে স্থবিরতা দেখা দিতে পারে। পানিপথে ভ্রমণ বিপজ্জনক। দেহে অসুখ দেখা দিতে পারে।

মকর : ব্যবসায় সফলতা আসবে। বন্ধুর সহযোগিতা অব্যাহত থাকবে। সন্তান বিদেশ যেতে পারে।

কুম্ভ : কাজে ভালো উন্নতি হবে। আত্মীয়রা সহযোগিতা করবে। আইন ব্যবসা আঁকড়ে ধরুন।

মীন : রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি যোগ আছে। মামলায় জয়ী হবে। আয় বাড়বে; কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দিন।