রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল মঙ্গলবার বঙ্গভবনে আলেম-ওলামা, আহত মুক্তিযোদ্ধা, এতিম ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক ইফতার পার্টির আয়োজন করেন। রাষ্ট্রপতি ইফতারের আগে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে দেশের চলমান শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতটি পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাইফুল কবির।
ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন
রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, রেজওয়ান আহমেদ এমপি, মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধারা, দেশের বিশিষ্ট আলেমগণ, বিভিন্ন শিশুকেন্দ্রের অনাথ শিশুসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা। বাসস।