নোয়াখালীতে বাস খালে পড়ে নিহত ৩

নোয়াখালীর চাটখিল উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রামগঞ্জ মহাসড়ক মুন্সী রাস্তার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, চৌমুহনী থেকে জননী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে যাচ্ছিল।

ঢাকা-রামগঞ্জ মহাসড়ক মুন্সিরাস্তারসংলগ্ন স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে সরু খালে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত এবং আহত হন কমপক্ষে ১৫ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।