কেন ফিরবেন ফাইনালে

এক দিনে দুই সুসংবাদ টটেনহ্যামের জন্য। নিজেদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত করেছে তারা। একই দিনে দলের সেরা স্ট্রাইকার হ্যারি কেনের ফিরে আসার খবরও পেয়ে গেছে। ইনজুরির কারণে সেমিফাইনালের দুই লেগ খেলতে পারেননি তিনি। তবে ১ জুন লিভারপুলের বিপক্ষে ফাইনালে ফিরবেন আশা করছেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক। গোড়ালির ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা কেন বুধবার দলের খেলা দেখেছেন।