ভূমধ্যসাগরে তিউনিসিয়ার উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের বরাত দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (আইওএম) জানায়, লিবিয়ায় নতুন করে সংঘাত শুরু হলে রাজধানী ত্রিপোলি থেকে অবৈধ উপায়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাচ্ছিল শরণার্থী বোঝাই নৌকাটি।
তিউনিসিয়ার দক্ষিণের উপকূল সাফেক্স
॥ থেকে ৪০ মাইল দূরে সাগরবক্ষে নৌকাটি ডুবে যায়। তিউনিসিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, লিবিয়ার জুয়ারা বন্দর থেকে গত বৃহস্পতিবার নৌকাটি ছাড়ে ইতালির উদ্দেশে।
আইওএম এর মতে, লিবিয়ার পশ্চিম উপকূল থেকে সবচেয়ে বেশিসংখ্যক শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যায়। প্রায়ই কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে মানবপাচারকারীরা নৌকার তলা ফাটিয়ে দেয়। গত বছর ভূমধ্যসাগরে ২ হাজার ২৯৭ শরণার্থীর মৃত্যু হয়। আর ১ লাখ ১৬ হাজার ৯৫৯ শরণার্থী ইউরোপে যেতে সমর্থ হয়।