কুমিল্লায় আন্তঃজেলা ‘ডাকাত’ দলের ৯ সদস্য আটক

কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিতকালে আন্তঃজেলা ‘ডাকাত’ দলের ইউসুফ বাহিনীর ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে চান্দিনার ডুমুরিয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে রামদা, ছোরা, কাটার মেশিনসহ বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ। আটক ডাকাত ইউসুফ বাহিনীর বিরুদ্ধে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। রমজানের শুরুতে দুর্ধর্ষ এ ডাকাত দলের আটকের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ফেনী, নোয়াখালী, চাঁদপুর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অপরাধও কমে আসবে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটকরা হলো নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলা গ্রামের ইউসুফ (৩৮), সেনবাগ উপজেলার বিজপাড় গ্রামের বেলাল হোসেন (৪৫), কুমিল্লার বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের খোকন মিয়া (৩২), ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বেকের বাজার গ্রামের আজাদ  ােসেন (২৫), একই জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া গ্রামের নূরুল ইসলাম (২২),  সোনাগাজী উপজেলার কুঠিরহাট গ্রামের জাবেদ হোসেন নূরুল ইসলাম (৩৫), দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর গ্রামের আলিক উল্লাহ শাকিল (২০), একই গ্রামের আলী হোসেন মিঠু (২২) ও ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের মহিউদ্দিন (২২)।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, ‘সংঘবদ্ধ ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।