আম পাড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

গাছের আম পাড়াকে কেন্দ্র করে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের বন্দর থানার নরপদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছেলে কাজল বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেছেন।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম দেশ রূপান্তরকে জানান, শনিবার সকালে গাছের আম পাড়াকে কেন্দ্র করে সম্বন্ধীর ছেলে মোজাম্মেল ওরফে বাবু, সম্বন্ধী মোস্তফা, তার স্ত্রী মোহসেনা ও মেয়ে সোহাগী মিলে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে তার স্বামী আবুল হোসেনকে হত্যা করে।  বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল।