কাজকর্ম ভালোই চলবে মকরের, প্রেমের বিয়েতে তালাক যোগ মীনের

মেষ : কর্মক্ষেত্রে কর্মচারীর অভাবে কাজে ব্যাঘাত ঘটবে। শারীরিক পীড়া ও অলসতা যোগ আছে।

বৃষ : সংসারের ব্যয় বৃদ্ধির জন্য মনে চঞ্চলতা দেখা দেবে। এই প্রতিকূল পরিবেশে বুঝে চলুন।

মিথুন : জমির কাগজপত্রে খরচ বাড়বে। আয় ভালোই, তবে স্বাস্থ্য ভালো যাবে না। পরিবারের সদস্যদের কারও বিয়ে হতে পারে।

কর্কট : সংবাদ সংগ্রহের জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। কাজ ও খরচ উভয়ই বেড়ে যাবে। স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

সিংহ : কাজের চাপ কম। বিদেশ গমনের কাগজপত্র প্রস্তুত হবে। আয় থেকে ব্যয় বেশি। পরিচিতরা কাজে সাহায্যকারী হবে।

কন্যা : কাজের চাপ বাড়বে, কিন্তু আয় বাড়বে না। পরিবারের সদস্যরা কাজে বিরোধিতা করবে। ব্যবসার জন্য চুক্তিপত্র স্বাক্ষর হবে।

তুলা : ব্যবসায় বিদেশি গ্রাহক পাওয়া যাবে। আয় ও ঋণ বাড়তে পারে। যৌন ব্যাধি যোগ আছে।

বৃশ্চিক : ব্যবসায় ব্যস্ততা কমবে। প্রেম-রোমাঞ্চ শুভ। বিদেশ ভ্রমণ যোগ আছে।

ধুন : ব্যবসার শত্রুতা প্রকাশ্যে অপপ্রচার করবে। নিজের ও সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না। আয় ভালো নয়।

মকর : কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া সহজ হবে। কাজকর্ম ভালোই চলবে। গোপন শত্রু তৎপর থাকবে।

কুম্ভ : আত্মীয়র সহযোগিতায় ভূ-সম্পত্তি বাড়তে পারে। আয় ও ব্যবসা বাড়বে। প্রেম-রোমাঞ্চ শুভ।

মীন : নিজের রোগ বৃদ্ধি যোগ আছে। প্রেমের বিয়েতে তালাক যোগ আছে। আয় বাড়বে।