ব্রাহ্মণবাড়িয়ায় সাত বছরের এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা মামলায় একজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদ- দেওয়া হয়। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুুল হালিম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি ‘আরশাদুর রহমান এরশাদ উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
২০১৬ সালের ২০ ডিসেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কাসাইট্যা গ্রামে সাত বছরের শিশু তোবা মণিকে তুলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ‘আরশাদুর রহমান এরশাদ। পরদিন বাবা শফিকুল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ গঠন করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে বিচারের জন্য মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। এ মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।
আরশাদুর রহমান এরশাদ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাসাইট্টা এলাকার আবদুল কাদিরের ছেলে। হত্যার শিকার শিশুটি একই এলাকার শফিকুল ইসলামের মেয়ে তোবা মনি (৭) ।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ূব খান বলেন, ধর্ষণের পর হত্যার অপরাধ প্রমাণিত হওয়ায় এরশাদকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদ- দিয়েছেন।
এদিকে গতকাল সোমবার সাভারে সপ্তম শেণিতে পড়–য়া এক ছাত্রীকে (১৫) বৈদ্যুতিক শক দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠিতে এক মাদ্রাসাছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দিনাজপুরে চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফুল ইসলামকে (১৬) আটক করেছে র্যাব। পটুয়াখালীর মির্জাগঞ্জ গ্রামের এক বাক্প্রতিবন্ধী (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রামের কামাল শেখ নামে (৩০) একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে
সাভারে ধর্ষণ : সাভারে সপ্তমশ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে (১৫) বৈদ্যুতিক শক দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার গেন্ডা পুকুরপাড় মহল্লায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে শাহালম (৬৫) নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, ৯ দিন আগে ঝিনাইদহের মহেষপুর থেকে সাভারের গেন্ডা এলাকায় ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে ওই ছাত্রী। গতকাল সকালেই তার ভাবি পোশাক কারখানায় চাকরিতে চলে যায়। বেলা ১১টার দিকে ভাই বাড়ি থেকে বের হলে ওই বাড়ির নৈশপ্রহরী শাহালম প্রবেশ করে। একপর্যায়ে ঘরের ভেতর ঢুকে ওই ছাত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে চলে যায়। দুপুরের ছাত্রীর ভাবি কর্মস্থল থেকে বাসায় ফিরলে পুরো ঘটনাটি খুলে বলে ওই ছাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় শাহালমকে আটক করে পুলিশ হাতে তুলে দেয়।
ঝালকাঠিতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ : ঝালকাঠিতে এক মাদ্রাসাছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ৮টার দিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত নুর আলম ও রাকিব নামে দুজনকে আটক করেছে পুলিশ।
মাদ্রসাছাত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, বখাটে নুর আালম ও রাকিব ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার সকাল ৮টার দিকে ওই ছাত্রী বান্ধবীর বাসা থেকে ফিরছিল। এ সময় বখাটে রাকিব ও নুর আলম তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নুর আলমকে আটক করে। রাকিব পালিয়ে যায়। রাজাপুর কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাখাওয়াত হেসেন বলেন, এ ঘটননায় রাজাপুর থানায় মামলা হয়েছে। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে।